উষ্ম ব্যঞ্জনধ্বনি
অবয়ব
যে ব্যঞ্জনের উচ্চারণে বাতাস মুখবিবরে কোথাও বাধা না পেয়ে কেবলমাত্র ঘর্ষণপ্রাপ্ত হয় এবং শিশ্ ধ্বনির সৃষ্টি হয় সেগুলোকে ঘর্ষণজাত বা ঊষ্ম ব্যঞ্জনধ্বনি বা শিশ্ ধ্বনি বলে। শ‚ ষ‚ স‚ হ - এ চারটি উষ্ম বর্ণ। শ‚ ষ‚ স- এ তিনটি দ্যোতিত ধ্বনি অঘোষ অল্পপ্রাণ আর ‘হ’ ঘোষ মহাপ্রাণ ধ্বনি। উষ্ম শব্দের অর্থ হচ্ছে শ্বাস।
এই ধ্বনিগুলো শ্বাস যতক্ষণ বের হতে থাকে ততক্ষণ উচ্চারণ করা যায় বলে শ্বাস ব্যঞ্জনধ্বনি নামেও পরিচিত।
বাংলা ভাষায় ৪ টি ঊষ্ম ব্যঞ্জনধ্বনি আছেঃ শ‚ ষ‚ স‚ হ। [ উৎস- মুনির চৌধুরী প্রণিত বাংলা ব্যাকরণ]
কিছু-কিছু অঞ্চলে "জ"/"য" ("জ়") বর্ণও ঊষ্ম উচ্চারণে বলা হয়ে থাকে।