বিষয়বস্তুতে চলুন

সাউন্ডক্লাউড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাউন্ডক্লাউড
Image
Screenshot
Image
ব্যবসার প্রকারবেসরকারী
সাইটের প্রকার
সঙ্গীত শ্রবণ, ইন্টারনেট সম্প্রদায়
প্রতিষ্ঠাসেপ্টেম্বর ২০০৭; ১৮ বছর আগে (2007-09)
স্টকহোম, সুইডেন
সদরদপ্তরবার্লিন, জার্মানি
প্রতিষ্ঠাতা(গণ)আলেকজান্ডার এলজাং
ইরিক ওয়াহালফর্স
প্রধান ব্যক্তিআলেকজান্ডার এলজাং (প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান)
ইরিক ওয়াহালফর্স (Founder & সিপিও),
কেরি ট্রেইনর (সিইও),
David Noël (VP Community & Evangelist)
আর্টেম ফিশম্যান (সিটিও)
কর্মচারী৩০০
ওয়েবসাইটsoundcloud.com
অ্যালেক্সা অবস্থাননেতিবাচক বৃদ্ধি ১১৩ (ডিসেম্বর ২০১৭-এর হিসাব অনুযায়ী)[]
নিবন্ধনRequired to post and upload content
ব্যবহারকারী৪০ মিলিয়ন তালিকাভুক্ত ব্যবহারকারী (জুলাই ২০১৩), মাসিক ১৭৫ মিলিয়ন একক শ্রোতা (ডিসেম্বর ২০১৪)
চালুর তারিখঅক্টোবর ২০০৮; ১৭ বছর আগে (2008-10)
প্রোগ্রামিং ভাষারুবি[], স্কালা[]

সাউন্ডক্লাউড হল জার্মানির রাজধানী বার্লিন-এ স্থাপিত একটি অনলাইন অডিও বণ্টন ভিত্তিক প্রচারের মাধ্যম, যেটি ব্যবহারকারীকে তার নিজেস্ব তৈরীকৃত শব্দ বা সঙ্গীত আপলোড, রেকর্ড, এর উন্নীতকরণ এবং সবার উদ্দেশ্যে তা প্রচারের অধিকার প্রদান করে।

ইতিকথা

[সম্পাদনা]

সাউন্ডক্লাউড প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে জার্মানির রাজধানী বার্লিনে, সুইডিশ দুই শব্দ পরিকল্পক আলেকজান্ডার এলজাং এবং ইরিক ওয়াহালফর্স দ্বারা, এবং ওয়েবসাইটটি চালু হয় ২০০৮ সালের শেষের দিকে। [] এটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল,সঙ্গীতজ্ঞদের একে অপরের সাথে ভাগাভাগি এবং সহযোগিতা আদান-প্রদান করা, এছাড়াও রেকর্ডিং সম্পর্কে আলোচোনা করা, কিন্তু পরবর্তীতে এটি সঙ্গীত প্রকাশনার জন্য একটি কার্যসম্পাদনামূলক ক্ষেত্র বা সরঞ্জামে রুপান্তরিত হয়।[] ওয়ার্ড ম্যাগাজিনের মতে, এটির প্রতিষ্ঠাকালের পরবর্তীতে খুব শিঘ্রই, সাউন্ডক্লাউড সঙ্গীতজ্ঞদের তাদের সঙ্গীত সবার উদ্দেশ্যে পরিবেশন করার জন্য একটি প্রচারের মাধ্যম হিসাবে মার্কিন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম মাইস্পেস-এর প্রকটতার সাথে প্রতিযোগিতা করতে শুরু করে।[]

২০১৬ সালের ২৮শে সেপ্টেম্বর, সুইডেন ভিত্তিক জনপ্রিয় সঙ্গীত, পডকাস্ট, এবং ভিডিও দেখার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্পোটিফাই ঘোষণা করে যে, তারা সাউন্ডক্লাউডকে কেনার জন্য কর্তৃপক্ষের সাথে কথা চালিয়ে যাচ্ছে,[] কিন্তু ২০১৬ সালের ৮ই ডিসেম্বর, স্পোটিফাই এক বিবৃতিতে প্রকাশ করে, তারা এটির অধিগ্রহণ পরিকল্পনা পরিত্যাগ করেছে। []

২০১৭ সালের জুলাই মাসে, সাউন্ডক্লাউড ঘোষণা করে যে, লাভবান হওয়ার একটি প্রচেষ্টা হিসেবে তারা তাদের সান ফ্রান্সিস্কো, এবং লন্ডনে থাকা কার্যালয়সমূহ বন্ধ করে দিবে, এছাড়াও ৪২০ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যমে ১৭৩ জনকে ছাটাই করবে, বার্লিন এবং নিউ ইয়র্কের কার্যালয়ে কাজ করা বাকী কর্মকর্তাদের দ্বারা কার্যস্পাদন করবে।[][][১০]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Soundcloud.com Traffic, Demographics and Competitors - Alexa"www.alexa.com (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৭
  2. "Soundcloud.com Technology Profile"। ২৭ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮
  3. "Soundcloud Engineering Blog"
  4. Jenna Wortham, SoundCloud, an Audio-Sharing Site, Hits 5 Million Users. New York Times, June 15, 2011.
  5. 1 2 Eliot Van Buskirk (৬ জুলাই ২০০৯)। "SoundCloud Threatens MySpace as Music Destination for Twitter Era"Wired
  6. McIntyre, Hugh (২৮ সেপ্টেম্বর ২০১৬)। "Is Spotify Buying SoundCloud?"Forbes। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৬
  7. Russell, Jon (৮ ডিসেম্বর ২০১৬)। "Spotify has backed out of talks to acquire SoundCloud"। TechCrunch। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৬
  8. "SoundCloud Cuts 40% of Staff in Push for Profitability"Bloomberg.com। ৬ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৭
  9. https://blog.soundcloud.com/2017/07/06/note-alex-ljung/ blog.soundcloud.com
  10. Constine, Josh। "SoundCloud sinks as leaks say layoffs buy little time"Techcrunch। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৭

বহিঃসংযোগ

[সম্পাদনা]

Image উইকিমিডিয়া কমন্সে সাউন্ডক্লাউড সম্পর্কিত মিডিয়া দেখুন।