বিষয়বস্তুতে চলুন

প্রবেশদ্বার:রাজনীতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রধানপ্রাসঙ্গিক ও বিষয়শ্রেণীকর্ম এবং প্রকল্প

রাজনীতি প্রবেশদ্বার

Image

রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কিছু ব্যক্তির সমন্বয়ে গঠিত কোন গোষ্ঠী সিদ্ধান্ত গ্রহণ করে। যদিও রাজনীতি বলতে সাধারণত নাগরিক সরকারের রাজনীতিকেই বোঝানো হয়, তবে অন্যান্য অনেক সামাজিক প্রতিষ্ঠান, যেমন ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান যেখান মানুষের মধ্যে পারস্পারিক সম্পর্ক বিদ্যমান, সেখানে রাজনীতি চর্চা করা হয়। রাজনীতি কতৃত্ব ও ক্ষমতার ভিত্তিতে গঠিত সামাজিক সম্পর্ক নিয়ে গঠিত। রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে শিক্ষার এমন একটি শাখা যা রাজনৈতিক আচরণ শেখায় এবং ক্ষমতা গ্রহণ ও ব্যবহারের উপায় সম্পর্কে আলোচনা করে।

রাজনীতি সম্পর্কে বিস্তারিত…

নির্বাচিত নিবন্ধ

জাতীয় সংসদ

জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন সভা। এটির মোট নির্বাচিত সদস্য সংখ্যা ৩০০ জন। সংসদ সদস্যগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এছাড়াও ৫০ জন মহিলা সংসদ সদস্য সংরক্ষিত আসনের মাধ্যমে সংসদ সদস্যরূপে মনোনীত হন। বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন স্থল হল রাজধানী ঢাকার শের-এ-বাংলানগরে অবস্থিত সংসদ ভবন। দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর অধিকারী এই সংসদ ভবনের মূল নক্সা অঙ্কন করেন বিখ্যাত স্থপতি লুই কানবাংলাদেশের সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের সদস্যতা লাভের জন্য বাংলাদেশের নাগরিক হওয়াসহ বয়সসীমা অবশ্যই ২৫ বছরের ঊর্ধ্বে হতে হবে। তবে ব্যক্তি দ্বৈত নাগরিকত্ব লাভ করলেও তিনি 'এমপি' হবার যোগ্যতা অর্জন করবেন না।

নির্বাচিত চিত্র

Image
কৃতিত্ব: Lithograph: Currier and Ives, Restoration: Lise Broer

A campaign poster from the National Union Party during the US election of 1864, showing presidential candidate Abraham Lincoln (left) and his running-mate Andrew Johnson. The Republican Party changed its name and selected Johnson, a former Democrat, to draw support from War Democrats during the Civil War.

আপনি জানেন কি...

আপনি জানেন কি?

নির্বাচিত জীবনী

মওলানা আবদুল হামিদ খান ভাসানী

আবদুল হামিদ খান ভাসানী (ডিসেম্বর ১২, ১৮৮০-নভেম্বর ১৭, ১৯৭৬) বিংশশতকী ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণআন্দোলনের নায়ক, যিনি জীবদ্দশায় ১৯৪৭-এ সৃষ্ট পাকিস্তান ও ১৯৭১-এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের মানুষের কাছে 'মজলুম জননেতা' হিসাবে সমধিক পরিচিত। ১৯৫৪ খ্রিস্টাব্দের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে অন্যতম। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশিষ্ট ভূমিকা পালন করেন। তিনি রাজনৈতিক জীবনের বেশীরভাগ সময় মাওপন্থী কম্যুনিস্ট তথা বামধারা রাজনীতির সাথে জড়িত ছিলেন। তাঁর অনুসারীদের অনেকে এজন্য তাঁকে "লাল মওলানা" নামেও ডাকতেন। তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা এবং পঞ্চাশের দশকেই নিশ্চিত হয়েছিলেন যে পাকিস্তানের অংশ হিসেবে বাংলাদেশ একটি অচল রাষ্ট্রকাঠামো। ১৯৫৭ খ্রিস্টাব্দের কাগমারী সম্মেলনে তিনি পাকিস্তানের পশ্চিমা শাসকদের 'ওয়ালাকুমুসসালাম' বলে সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার ঐতিহাসিক ঘণ্টা বাজিয়েছিলেন। ১৯৭৬ খৃস্টাব্দের ১৭ই নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই দেশ বরেণ্য নেতা মৃত্যুবরণ করেন। তাঁকে টাঙ্গাইলের সন্তোষে দাফন করা হয়।

সংবাদ ও সমসাময়িক ঘটনাবলি

উইকিসংবাদে রাজনীতি ও সমসাময়িক ঘটনাবলি
Image

অন্যান্য সমসাময়িক ঘটনাসমূহ:

এই মাসে

নির্বাচিত উক্তি

লোডশেডিংয়ের দরকার আছে যাতে মানুষ ভুলে না যায়, তারা কী কষ্টে ছিল। এতে অবশ্য উপকারও হয়েছে, বিদ্যুৎ বিল কম আসছে।

উইকিমিডিয়া

Image
উইকিসংবাদে রাজনীতি
উন্মুক্ত সংবাদ উৎস

Image
উইকিউক্তিতে রাজনীতি
উক্তি-উদ্ধৃতির সংকলন

Image
উইকিসংকলনে রাজনীতি
উন্মুক্ত পাঠাগার

Image
উইকিবইয়ে রাজনীতি
উন্মুক্ত পাঠ্যপুস্তক ও ম্যানুয়াল

Image
উইকিবিশ্ববিদ্যালয়ে রাজনীতি
উন্মুক্ত শিক্ষা মাধ্যম

Image
উইকিমিডিয়া কমন্সে রাজনীতি
মুক্ত মিডিয়া ভাণ্ডার

Image
উইকিঅভিধানে রাজনীতি
অভিধান ও সমার্থশব্দকোষ

Image
উইকিউপাত্তে রাজনীতি
উন্মুক্ত জ্ঞানভান্ডার

Image
উইকিভ্রমণে রাজনীতি
উন্মুক্ত ভ্রমণ নির্দেশিকা

সার্ভার ক্যাশ খালি করুন